নাগরিক সমস্যার সমাধানে ‘মুখোমুখি’, উন্নয়ন পর্যালোচনায় প্রশাসনিক বৈঠক – ব্যস্ত সূচিতে শিলিগুড়িতে মন্ত্রী অগ্নিমিত্রা পাল!

শিলিগুড়ি: রবিবার একগুচ্ছ কর্মসূচি নিয়ে শিলিগুড়ি সফরে এলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

সফরের মূল আকর্ষণ ছিল শিলিগুড়ি পুরনিগমে আয়োজিত ‘মুখোমুখি’ কর্মসূচি, যেখানে ফোনের মাধ্যমে নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের অভিযোগ, সমস্যা ও পরামর্শ শোনেন মন্ত্রী।

প্রাপ্ত অভিযোগগুলির দ্রুত নিষ্পত্তির জন্য আশ্বাস দেন তিনি।

এরপর শিলিগুড়ি পুরনিগমে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন ।

সূত্রের খবর, বৈঠকে শহরের নিকাশি ব্যবস্থা, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা, বেআইনি নির্মাণ, রাস্তা-ঘাটের উন্নয়ন সহ পুর পরিষেবার মানোন্নয়নের বিষয়গুলি বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এছাড়াও বেসরকারি স্কুলের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ ও পরে ফের প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়া কথা।

এর আগে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন অগ্নিমিত্রা পাল।

তিনি অভিযোগ করেন, ভোটব্যাঙ্কের রাজনীতির কারণে উগ্রপন্থী মানসিকতার মানুষ সাহস পাচ্ছে।

একই সঙ্গে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সর্বাগ্রে থাকা উচিত।

তিনি যেন বুলেটপ্রুফ জ্যাকেট, বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করেন ও জ্যামার-সুরক্ষিত এলাকায় চলাচল করেন।”

একদিকে নাগরিক পরিষেবা উন্নয়নের লক্ষ্যে সরাসরি জনসংযোগ, অন্যদিকে প্রশাসনিক পর্যালোচনা ও নিরাপত্তা ইস্যুতে রাজনৈতিক বার্তা – সব মিলিয়ে রবিবারের শিলিগুড়ি সফরে ব্যস্ত কর্মসূচির রয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here