৭৯ গ্রাম সন্দেহভাজন ব্রাউন সুগার-সহ গ্রেফতার ২, উদ্ধার ২৫ হাজার টাকা!

শিলিগুড়ি: মাদকবিরোধী অভিযানে সাফল্য পেল শিলিগুড়ি পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কাওয়াখালি মার্কেট কমপ্লেক্স সংলগ্ন মা কালী মন্দির এলাকায় অভিযান চালিয়ে ৭৯ গ্রাম সন্দেহভাজন ব্রাউন সুগার সহ নগদ ২৫ হাজার টাকা উদ্ধার।

ঘটনায় নকশালবাড়ির বাসিন্দা সাহেব সিং (২৬) ও দীপ মণ্ডল (২৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাদক পাচারের বিষয়ে গোপন খবর পাওয়ার পর ওই এলাকায় নজরদারি চালানো হচ্ছিল।

অভিযোগ, মাদক সরবরাহের জন্য ডেলিভারির আগে সেখানে অপেক্ষা করছিলেন ওই দুই যুবক। সেই সময় তাঁদের আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে উদ্ধার হয় সন্দেহভাজন ব্রাউন সুগার সহ নগদ টাকা।

পুলিশ সূত্রে আরো খবর ধৃত সাহেব সিং এর আগেও মাদক সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার হয়েছিল। উদ্ধার হওয়া মাদক কোথায় সরবরাহ করার কথা ছিল ও এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। মাদক পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here