অ্যালকেমের নতুন হেয়ার সিরাম ‘রেনোসিয়া এক্সো’ বাজারে!

মুম্বই: চুল পড়ার সমস্যা মোকাবিলায় নতুন হেয়ার গ্রোথ সিরাম ‘রেনোসিয়া এক্সো™’ লঞ্চ করল অ্যালকেম ল্যাবরেটরিজ।

সংস্থার দাবি, এটি ভারতের প্রথম পেটেন্টপ্রাপ্ত জিনসেনোসাইড এক্সোসোম-ভিত্তিক হেয়ার গ্রোথ সিরাম।

রিজেনারেটিভ ডার্মাটোলজির ধারণার উপর ভিত্তি করে তৈরি এই সিরামে জিনসেনোসাইড ফাইটো-এক্সোসোম, বায়োমিমেটিক পেপটাইড, কপার পেপটাইড ও স্টেম-সেল সহায়ক উপাদান রয়েছে। এগুলি হেয়ার ফলিকলের স্বাস্থ্য, স্ক্যাল্পের পরিবেশ ও চুলের স্বাভাবিক বৃদ্ধির চক্রকে সমর্থন করার লক্ষ্যে ব্যবহার করা হয়েছে।

অ্যালকেমের ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ সিং জানান, চুল পড়ার পিছনে একাধিক জৈবিক কারণ কাজ করে। সেই বিষয়টি মাথায় রেখেই একাধিক রিজেনারেটিভ প্রযুক্তির সমন্বয়ে এই নতুন সিরাম তৈরি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here