১০ নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণের অভিযোগ, পুরনিগমের অভিযান!

শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের ১০ নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে অভিযান চালাল পুরনিগম কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার পুরনিগমের সংশ্লিষ্ট দফতরের আধিকারিক ও কর্মীরা এলাকায় পৌঁছে নির্মাণকাজ খতিয়ে দেখেন।

পুরনিগম সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছে কি না, অথবা অনুমোদিত নকশার বাইরে কোনও নির্মাণকাজ হয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট নির্মাণের নথিপত্রও পরীক্ষা করেন আধিকারিকরা।

অভিযানের সময় পুরনিগমের পক্ষ থেকে জানানো হয়, নিয়মবহির্ভূত নির্মাণের অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুরনিগম কর্তৃপক্ষের বক্তব্য, শহরে বেআইনি নির্মাণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

পুরনিগমের অনুমোদিত নকশা ও নির্ধারিত নিয়ম মেনেই নির্মাণ করতে হবে।

এদিনের অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুরনিগম সূত্রে জানা গিয়েছে, শহরের বিভিন্ন ওয়ার্ডে অবৈধ নির্মাণ সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী দিনেও নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here