শিলিগুড়ি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র ৭৬তম জন্মদিবস উপলক্ষে শিলিগুড়িতে শুরু হল বিজেপির ‘সেবা সংকল্প অভিযান’।
বিজেপি শিলিগুড়ি টাউন মণ্ডল-৩-এর উদ্যোগে বৃহস্পতিবার মায়ের ইচ্ছা কালী মন্দিরে পুজো দিয়ে এই কর্মসূচির সূচনা করা হয়।
এদিন দলের কর্মকর্তারা মন্দিরে পুজো দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি মোমবাতি জ্বালিয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
‘সেবা সংকল্প অভিযান’-এর সূচনা উপলক্ষে এদিন সাধারণ মানুষের মধ্যে লাড্ডু ও বস্ত্র বিতরণ করা হয়।
বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক মাস ধরে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হবে।
স্থানীয় মানুষের পাশে দাঁড়ানো ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে এই মাসব্যাপী অভিযান চালানো হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।















































