৩ হাজার টাকার সহায়তায় মুখে হাসি, অন্নপূর্ণা দিবসে মহিলাদের বর্ণাঢ্য শোভাযাত্রা!

জলপাইগুড়ি: অন্নপূর্ণা দিবসকে ঘিরে উৎসবের আবহ জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ডেঙ্গুয়াঝার এলাকায়। সরকারি আর্থিক সহায়তা পাওয়ার আনন্দে বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল হলেন এলাকার বহু মহিলা।

ব্যান্ড পার্টির তালে তালে সাজানো এই শোভাযাত্রাকে ঘিরে স্থানীয়দের মধ্যেও উৎসাহ দেখা যায়।

আয়োজকদের দাবি, অন্নপূর্ণা যোজনার আওতায় গত কয়েক মাস ধরে গ্রাম বাংলার বহু মহিলা মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন।

এই সহায়তায় উপভোক্তাদের মধ্যে খুশির পরিবেশ তৈরি হয়েছে। সেই আনন্দকে সামনে রেখেই এদিনের কর্মসূচির আয়োজন করা হয়।

শোভাযাত্রায় অংশ নেওয়া মহিলারা সরকারি সহায়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান।

তাঁদের দাবি, আর্থিক সহায়তা সংসারের বিভিন্ন প্রয়োজনে কাজে লাগছে।

ব্যান্ড পার্টি সহযোগে ডেঙ্গুয়াঝার এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শোভাযাত্রা।

মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অন্নপূর্ণা দিবসের কর্মসূচি কার্যত উৎসবের চেহারা নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here