কলকাতা: দক্ষিণবঙ্গে আপাতত কাটছে না দুর্যোগের মেঘ। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামী তিন দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মেঘলা আকাশের পাশাপাশি দফায় দফায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির জেরে নিচু এলাকায় জল জমা সহ স্বাভাবিক জনজীবনে সাময়িক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে বৃষ্টির সময় অপ্রয়োজনীয়ভাবে খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে। আগামী তিন দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিস্থিতি অব্যাহত থাকবে।















































