বিশ্বকর্মা পুজোয় সেজে উঠল শিলিগুড়ি দমকল বিভাগ, পুজোয় মেতে উঠলেন দমকলকর্মীরা!

শিলিগুড়ি: বিশ্বকর্মা পুজো উপলক্ষে উৎসবের আবহ শিলিগুড়ি দমকল বিভাগে।

প্রতি বছরের মতো এ বছরও ধুমধাম করে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে দমকল বিভাগের পক্ষ থেকে।

সকাল থেকেই পুজোকে ঘিরে দমকলকর্মীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা।

দমকল বিভাগের বিভিন্ন যন্ত্রপাতি, অগ্নিনির্বাপণ গাড়ি সহ সরঞ্জাম পরিষ্কার করে সাজিয়ে তোলা হয়। নিয়ম মেনে বিশ্বকর্মা দেবতার পুজো ও অর্চনা করা হয়।

দমকলকর্মীদের পাশাপাশি বিভাগের আধিকারিকরাও পুজোয় অংশ নেন।

দমকল বিভাগের কর্মীদের বিশ্বাস, অগ্নিনির্বাপণের মতো ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহৃত সমস্ত যন্ত্রপাতি সচল ও নিরাপদ রাখার ক্ষেত্রে বিশ্বকর্মা পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। তাই প্রতিবছরই কর্মক্ষেত্রে বিশ্বকর্মা দেবতার আরাধনা করা হয়।

পুজো উপলক্ষে দমকল বিভাগের চত্বরেও ছিল উৎসবের পরিবেশ। পুজোর পর প্রসাদ বিতরণ করা হয় কর্মীদের মধ্যে। কর্মব্যস্ততার মাঝেও এদিন একসঙ্গে বিশ্বকর্মা পুজোয় সামিল হয়ে উৎসবে মেতে ওঠেন শিলিগুড়ি দমকল বিভাগের কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here