জলপাইগুড়ি: দক্ষিণবঙ্গের নন্দীগ্রামে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে একটি খুনের মামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।
কংগ্রেস প্রার্থী গ্রেফতারের প্রতিবাদে শনিবার জলপাইগুড়িতে মিছিল বের করে জেলা কংগ্রেস নেতৃত্ব।
জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কোতোয়ালি থানার সামনে পৌঁছয়।
সেখানে মিছিলকারীরা অবস্থান বিক্ষোভে সামিল হন।
কংগ্রেসের অভিযোগ, উপনির্বাচনের আগে তাদের প্রার্থীকে গ্রেফতার করে রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে।
যদিও পুলিশ সূত্রে দাবি, খুনের মামলায় তদন্তের স্বার্থেই মিলন প্রধানকে গ্রেফতার করা হয়েছে।
এদিনের বিক্ষোভ থেকে প্রদেশ কংগ্রেস নেতা নির্মল ঘোষ দস্তিদার বলেন, “এই সন্ত্রাসের বিরুদ্ধে রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে পথে নামতে হবে।”
তাঁর অভিযোগ, রাজনৈতিক বিরোধীদের দমন করার চেষ্টা চলছে।
ঘটনাকে কেন্দ্র করে নন্দীগ্রামের পাশাপাশি জলপাইগুড়িতেও রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে।















































