তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকা ছুটিয়ে উদ্ধার মৎস্যজীবীদের!

রাজগঞ্জ: তিস্তা নদীর জলে ভেসে যাচ্ছিল একটি হস্তীশাবক।

সেই দৃশ্য নজরে আসে নদীতে থাকা মৎস্যজীবীদের। এরপর কোনওরকম দেরি না করে নৌকা নিয়ে হস্তীশাবকের কাছে ছুটে যান তাঁরা।

শেষ পর্যন্ত নৌকায় তুলে নিরাপদে পাড়ে নিয়ে এসে শাবকটিকে উদ্ধার করা হয়।

ঘটনাটি রাজগঞ্জের গাজলডোবা এলাকার।

জানা গিয়েছে, তিস্তা নদীতে ভেসে যাওয়ার সময় হস্তীশাবকটিকে দেখতে পান মৎস্যজীবীরা।

পরিস্থিতি বুঝে তাঁরা দ্রুত নৌকা নিয়ে শাবকটির কাছে পৌঁছে যান ও সেটিকে নৌকায় তুলে পাড়ে নিয়ে আসেন।

পরে উদ্ধার হওয়া হস্তীশাবকটিকে বন দফতরের কাঠামবাড়ি রেঞ্জের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।

খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শাবকটির শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখেন।

উদ্ধারকাজে মৎস্যজীবীদের ভূমিকার প্রশংসা করেছে উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here