জনকল্যাণ শিবিরের সূচনা, উদ্বোধনে শুভেন্দু অধিকারী!

পূর্ব মেদিনীপুর: পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প ও নাগরিক পরিষেবার সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে রাজ্যজুড়ে শুরু হল জনকল্যাণ শিবির।

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের রেয়াপাড়ায় এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এই জনকল্যাণ শিবিরের মাধ্যমে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের আবেদন গ্রহণ, নথি যাচাই, সমস্যার সমাধান ও প্রয়োজনীয় পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজলভ্য ও স্বচ্ছ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক ও বিভিন্ন স্তরের কর্মীরা।

শিবিরে অন্নপূর্ণা ভাণ্ডার, আয়ুষ্মান ভারত, জাতিগত শংসাপত্র, সামাজিক নিরাপত্তা- সহ একাধিক সরকারি প্রকল্পের বিষয়ে তথ্য ও সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, মানুষের প্রয়োজনীয় সরকারি পরিষেবা দ্রুত ও সহজভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি সাধারণ মানুষকে শিবিরের সুযোগ গ্রহণ করে প্রয়োজনীয় পরিষেবা ও সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার আহ্বান জানান।

রাজ্য সরকারের এই উদ্যোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।

প্রশাসনের আশা, জনকল্যাণ শিবিরের মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষ সরকারি পরিষেবার আওতায় আসবেন ও বিভিন্ন প্রকল্পের সুবিধা সহজেই গ্রহণ করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here