৫ লক্ষাধিক টাকা ও ২৭৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার ৩৭ বছরের যুবক
শিলিগুড়ি: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল খালপাড়া পুলিশ আউটপোস্ট ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
অভিযানে ৫ লক্ষ ৮ হাজার ৭৫০ টাকা নগদ সহ ২৭৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়।
ঘটনায় প্রদীপ প্রসাদ (৩৭) নামে শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার খালপাড়া পুলিশ আউটপোস্টের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান চালিয়ে ওই মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়।
অভিযানের পর ধৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
এদিন ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হবে।















































