জিটিএ প্রধান অনিত থাপার আশ্বাসে শিক্ষকদের আন্দোলনে সাময়িক বিরতি!

দার্জিলিং: পাহাড়ে অনির্দিষ্টকালের জন্য পাহাড়ের সমস্ত বিদ্যালয় বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছিল যৌথ মাধ্যমিক শিক্ষক সংগঠন (SMSS), তা আপাতত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (GTA) প্রধান কার্যনির্বাহী অনিত থাপার আহ্বানে সাড়া দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার যৌথ মাধ্যমিক শিক্ষক সংগঠনের কেন্দ্রীয় কমিটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পাহাড়ের সমস্ত বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা করেছিল। তবে বৃহস্পতিবার দার্জিলিংয়ের ভানু ভবনে এক সভায় জিটিএ প্রধান কার্যনির্বাহী অনিত থাপা প্রকাশ্যে জানান, তিনি শিক্ষক – শিক্ষিকাদের পাশে রয়েছে।

অনিত থাপার এই আশ্বাসের পর যৌথ মাধ্যমিক শিক্ষক সংগঠনের কেন্দ্রীয় কমিটি বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বোর্ড পরীক্ষার মুখে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই আপাতত এই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। তবে পরিস্থিতির উন্নতি না হলে ভবিষ্যতে আবারও আন্দোলন চালু করা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

শুক্রবার থেকে পাহাড়ের সমস্ত বিদ্যালয়ে স্বাভাবিকভাবে অন্যান্য কাজকর্ম শুরু হবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যৌথ মাধ্যমিক শিক্ষক সংগঠন, কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি বিবেক ছেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here