নির্বাচনের মাঝেই ধাক্কা বাম শিবিরে, বিজেপিতে যোগ উজ্জ্বল মিত্র

নির্বাচনের মাঝেই ধাক্কা বাম শিবিরে, বিজেপিতে যোগ উজ্জ্বল মিত্র

শিলিগুড়ি: নির্বাচনের আবহে শিলিগুড়িতে বাম শিবির ছেড়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিলেন উজ্জ্বল মিত্র।

একসময় DYFI-র সক্রিয় কর্মী হিসেবে কাজ করা উজ্জ্বল মিত্র ২ নম্বর লোকাল কমিটির সম্পাদক ছিলো ও দীর্ঘদিন সিপিআই(এম)-এর সঙ্গে যুক্ত ছিলো বলে জানা গেছে।

দাবি শিলিগুড়ি পুরনিগম নির্বাচনে তিনি বর্ষীয়ান বাম নেতা অশোক ভট্টাচার্যের নির্বাচনী এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন ৬ নম্বর ওয়ার্ডে।

তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি মতাদর্শ বদলে বিজেপির পতাকা হাতে তুলে নেন।

এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা সহ শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ ও অরুণ মণ্ডল, বিনয় বর্মন, রাজু সাহা বিজেপির জেলার নেতৃত্বরা।

বিজেপির পক্ষ থেকে উজ্জ্বল মিত্রকে স্বাগত জানিয়ে জানানো হয়, তার যোগদান সংগঠনের শক্তি আরও বাড়াবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here