উত্তরবঙ্গের বঞ্চনা ঘোচাতে লড়াইয়ের ডাক, মনোনয়ন জমা দিলেন কেএসডিসি প্রার্থী পাপ্পু রায়

উত্তরবঙ্গের বঞ্চনা ঘোচাতে লড়াইয়ের ডাক, মনোনয়ন জমা দিলেন কেএসডিসি প্রার্থী পাপ্পু রায়

শিলিগুড়ি: উত্তরবঙ্গের মানুষের অধিকার ও উন্নয়নের দাবিকে সামনে রেখে নির্বাচনী ময়দানে জোরদার লড়াইয়ের বার্তা দিল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল (KSDC)।

শনিবার মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন কেএসডিসি প্রার্থী পাপ্পু রায়।

মনোনয়ন জমা দেওয়ার পরেই উত্তরবঙ্গের দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার প্রসঙ্গ তুলে সরব হন পাপ্পু রায়।

তিনি বলেন, “উত্তরবঙ্গকে বারবার অবহেলা করা হয়েছে। তাই এলড়াই এখানকার মানুষের অধিকার, সম্মান ও সার্বিক উন্নয়নের জন্য।”

তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলি উত্তরবঙ্গের উন্নয়নে সঠিক গুরুত্ব দেয়নি।

সেই কারণেই এবার বিকল্প শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে কেএসডিসি।

জানা গেছে, উত্তরবঙ্গের বঞ্চনাকে মূল ইস্যু করে এবারের নির্বাচনে মোট ৪০টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল।

উত্তরবঙ্গের ভূমিপুত্রদের আবেগ ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে সামনে রেখে কেএসডিসি-র এই রাজনৈতিক লড়াই মূলধারার দলগুলোর ভোটব্যাঙ্কে কতটা প্রভাব ফেলতে পারে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here