পাহাড়ের কোলে প্রচার, নেপালি ভাষায় বিজেপিকে আ*ক্রমণ শঙ্কর মালাকারের!

সুকনা: নির্বাচনের দামামা বাজতেই ঘরোয়া বৈঠক ও জনসভার মাধ্যমে ময়দানে নেমেছে রাজনৈতিক দলগুলি।

মঙ্গলবার মাটিগাড়া ব্লকের অন্তর্গত সুকনা বনাঞ্চল ঘেরা সাইনগর ও লাটাকল এলাকায় জোরদার প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার।

মাটিগাড়া ব্লকের একেবারে শেষ সীমানায় অবস্থিত এই বনাঞ্চল এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় একটি নির্বাচনী সভা।

সুকনা জঙ্গলের মাঝখানে অবস্থিত চারটি বুথকে কেন্দ্র করে আয়োজিত এই সভায় কর্মী- সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

এদিনের সভার বিশেষ আকর্ষণ ছিল প্রার্থী শঙ্কর মালাকারের নেপালি ভাষায় ভাষণ।

স্থানীয় গোর্খা সম্প্রদায়ের ভোটারদের কাছে পৌঁছতে ও তাঁদের সমস্যার কথা তুলে ধরতে তিনি নেপালি ভাষাতেই কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন।

তবে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী লড়াইয়ের প্রেক্ষিতে এই অঞ্চলে তৃণমূলের ভোটব্যাঙ্ক কতটা মজবুত হয়, এখন সেটাই দেখার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here