চড়ক শোভাযাত্রায় জনজোয়ার! ঐতিহ্যের রঙে রাঙল শহর!

শিলিগুড়ি: চড়ক পুজোকে ঘিরে শিলিগুড়িতে দেখা গেল জনজোয়ারের ছবি।

হিন্দু সুরক্ষা সমিতি ও তপন ঘোষ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা ও গাজন সন্ন্যাসী সম্বর্ধনা অনুষ্ঠানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে।

সোমবার বাঘাযতীন পাট থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় প্রায় একশোরও বেশি চড়ক কমিটি অংশগ্রহণ করে।

ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টার তালে তালে গাজন সন্ন্যাসীদের নানা আচার-অনুষ্ঠান শহরের রাস্তায় উৎসবের আবহ তৈরি করে।

পথচলতি মানুষও এই শোভাযাত্রায় শামিল হয়ে পড়েন।

এই শোভাযাত্রাটি বাঘাযতীন কলোনির বিদ্যাসাগর স্কুলে গিয়ে শেষ হয়।

সেখানে গাজন সন্ন্যাসীদের সংবর্ধনা জানানো হয় ও বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে মর্যাদা দেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, চড়ক পুজোর ঐতিহ্যকে ধরে রাখা ও নতুন প্রজন্মের কাছে এই সংস্কৃতি পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।

অংশগ্রহণকারী প্রতিটি চড়ক কমিটিকে ২০০১ টাকা করে দক্ষিণা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষে ভক্তদের জন্য প্রসাদের আয়োজন করা হয়, যেখানে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

সব মিলিয়ে, ধর্মীয় আচারকে কেন্দ্র করে শিলিগুড়িতে এক বৃহৎ সামাজিক সমাবেশের ছবি ফুটে উঠল এদিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here