নকশালবাড়ি চা বাগানে শ্রমিকদের পাশে দাঁড়িয়ে প্রচার, উন্নয়নের বার্তা শঙ্কর মালাকারের!

শিলিগুড়ি: নির্বাচনের প্রচারে গতি আনতে নকশালবাড়ি চা বাগান এলাকায় জনসংযোগ সারলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শঙ্কর মালাকার।

সোমবার সকাল থেকেই চা বাগানের শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যার খোঁজখবর নেন তিনি।

এদিন শঙ্কর মালাকার বাগানের বিভিন্ন লাইনে ঘুরে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি বলেন, “চা বাগানের শ্রমিকরাই এই অঞ্চলের মেরুদণ্ড।

তাদের উন্নয়ন ছাড়া এলাকার সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

তৃণমূল সরকার ইতিমধ্যেই বহু প্রকল্প চালু করেছে, আগামী দিনেও সেই কাজ আরও জোরদার করা হবে।”

প্রচারে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও কর্মীরাও।

গোটা কর্মসূচিতে সাধারণ মানুষের যথেষ্ট সাড়া লক্ষ্য করা যায়।

নির্বাচন যত এগিয়ে আসছে, ততই মাটিগাড়া – নকশালবাড়ি বিধানসভা এলাকায় রাজনৈতিক প্রচারের তাপমাত্রা বাড়ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here