বাড়ির দোরগোড়ায় ভোটের সুযোগ, শিলিগুড়িতে প্রবীণ ও বিশেষভাবে সক্ষমদের গণতন্ত্রে সরাসরি অংশগ্রহণ!

শিলিগুড়ি: শারীরিক অসুস্থতা বা বার্ধক্য আর বাধা নয় গণতন্ত্রের উৎসবে এবার ঘরে বসেই শামিল হচ্ছেন প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটাররা।

ভারতের নির্বাচন কমিশন-এর বিশেষ উদ্যোগে শিলিগুড়িতে চালু হয়েছে বাড়ি থেকে ভোটদানের সুবিধা, যা ইতিমধ্যেই মানবিক ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ হিসেবে প্রশংসা কুড়িয়েছে।

শিলিগুড়ি-র বিধানসভা কেন্দ্রে দেখা গেল এক অনন্য ছবি বাড়ির আঙিনায় পৌঁছে গেল ভোটদানের ব্যবস্থা, আর সেখানেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন ৮৫ বছর ঊর্ধ্ব প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা।

নির্বাচন কমিশনের এই উদ্যোগের মূল লক্ষ্য, যেসব ভোটার শারীরিক অসুবিধার কারণে ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারেন না, তাঁদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা।

নির্দিষ্ট প্রক্রিয়া মেনে নির্বাচন কর্মীরা সরাসরি ভোটারদের বাড়িতে গিয়ে ব্যালট বক্সের মাধ্যমে ভোট গ্রহণ করছেন।

এই ব্যবস্থার ফলে একদিকে যেমন ভোটদানের হার বাড়বে বলে আশা করা হচ্ছে, তেমনই গণতন্ত্রের মূল চেতনাকে আরও সুদৃঢ় করবে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।

গণতন্ত্রের এই নতুন দিগন্তে শিলিগুড়ি যেন উদাহরণ হয়ে উঠছে যেখানে প্রত্যেক নাগরিকের ভোটাধিকার সমান গুরুত্ব পাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here