শিলিগুড়ি: শিলিগুড়ির সেবক রোডে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে জনসংযোগ করলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শংকর ঘোষ।
এদিন তিনি চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করার বার্তা দেন।
কার্যত, উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি পরিপূর্ণ কাঠামোর মধ্যে এনে আরও উন্নত করার লক্ষ্য নিয়েই এই জনসংযোগ কর্মসূচি বলে জানান তিনি।
শংকর ঘোষের দাবি, রাজ্যে বিজেপি সরকার গঠন করলে, স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব হবে।
এদিন তিনি আরও বলেন, শিলিগুড়িকে একটি চিকিৎসা হাব হিসেবে গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য, যাতে উত্তরবঙ্গের মানুষকে উন্নত চিকিৎসার জন্য কলকাতার উপর নির্ভর করতে না হয়।
এই কর্মসূচিতে শুধু চিকিৎসকরাই নন, উপস্থিত ছিলেন একাধিক স্বাস্থ্যকর্মীও।
তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এলাকার স্বাস্থ্য পরিষেবার বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বিজেপি প্রার্থী।













































