শেষ রবিবাসরীয় প্রচারে গৌতম দেবের বিরুদ্ধে আর্থিক দু*র্নীতির অভিযোগ তুললেন শংকর ঘোষ!

শিলিগুড়ি: রবিবার সকালে প্রথম দফা নির্বাচনের আগে শেষ রবিবাসরীয় প্রচারে শিলিগুড়িতে একাধিক কর্মসূচি পালন করলেন বিজেপি প্রার্থী শংকর ঘোষ।

এদিন ২৫ নম্বর ওয়ার্ডের হনুমান মন্দিরে পুজো দিয়ে তিনি প্রচার শুরু করেন। এরপর কর্মী- সমর্থকদের সঙ্গে নিয়ে নিজেই স্কুটি চালিয়ে ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে জনসংযোগ করেন তিনি।

প্রচারের সময় শিলিগুড়ি পুরনিগমের মেয়র তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেবের বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ তোলেন শংকর ঘোষ।

তাঁর দাবি, বর্তমান মেয়রের বিরুদ্ধে দলীয় স্তরের মধ্যেই অসন্তোষ রয়েছে ও সহকর্মী মেয়র পারিষদের পক্ষ থেকেও বিভিন্ন অভিযোগ উঠেছে।

তবে শিলিগুড়ি পুরনিগমের অতীত মেয়রদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো প্রাক্তন মেয়রের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মতো গুরুতর অভিযোগ প্রকাশ্যে আসেনি।

অন্যদিকে, বিজেপি প্রার্থী শংকর ঘোষ-কে নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, কোনও কটু মন্তব্য করতে চাইনা। বরং তিনি বলেন, “ঈশ্বর আমাকে সেই শক্তি দিন যাতে আমি শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, ধৈর্য ও সহনশীলতা বজায় রাখতে পারি। আমার থেকে ছোটো চৈতন্য উদয় হোক -এই কামনাই করি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here