ভোট কর্মীদের বিক্ষোভ, গাড়ি না পেয়ে পথ অবরোধ – আইসির আশ্বাসে স্বাভাবিক পরিস্থিতি

মাথাভাঙ্গা: আগামীকাল রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট।

তার আগে এদিন সকাল থেকেই বিভিন্ন ডিসিআরসি সেন্টার ও ভোট গ্রহণ কেন্দ্রে রওনা দিতে শুরু করেছেন ভোট কর্মীরা।

কিন্তু নির্ধারিত গাড়ির ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তির শিকার হতে হয় তাঁদের এমনই অভিযোগ উঠেছে।

এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ভোট কর্মীরা সাত সকালেই পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন।

ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা- কোচবিহার রাজ্য সড়কের কলেজ মোড় এলাকায়।

জানা গেছে, মাথাভাঙ্গা থেকে কোচবিহার, দিনহাটা ও সিতাই সহ বিভিন্ন কেন্দ্রে যাওয়ার জন্য বহু ভোট কর্মী দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন।

অভিযোগ, প্রায় দু’ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে থাকার পরেও কোনো গাড়ির ব্যবস্থা করা হয়নি।

এরপর বাধ্য হয়ে প্রায় ৩০ মিনিট ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ভোট কর্মীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার আইসি শুভজিৎ ঝা-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।

পুলিশের সঙ্গে আলোচনা ও আশ্বাস পাওয়ার পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

প্রশাসন সূত্রে জানা গেছে, পরবর্তীতে ভোট কর্মীদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়ালেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here