শিলিগুড়ি: প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন শিলিগুড়িতে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ তিনি Siliguri Girls High School-এ অবস্থিত ১৭৩ নম্বর বুথে পৌঁছান।
সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়েই শান্তিপূর্ণভাবে ভোট দেন তিনি।
ভোটদান শেষে বুথের বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান গৌতম দেব।
তিনি জানান, এবারও শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন নির্বাচন হবে বলেই তিনি আশাবাদী।
এদিন সকাল থেকেই সংশ্লিষ্ট বুথে কড়া নিরাপত্তার ব্যবস্থা লক্ষ্য করা যায়।
কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে বলে জানা গিয়েছে।













































