শিলিগুড়ি: শিলিগুড়িতে ভোটের আবহে ২০১ নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বাম নেতা অশোক ভট্টাচার্য।
বৃহস্পতিবার নেতাজি বয়েজ হাইস্কুলে অবস্থিত ওই বুথে গিয়ে ভোট দেন তিনি।
ভোটকেন্দ্রে পৌঁছে আলোর অভাব লক্ষ্য করেন তিনি।
বিষয়টি নিয়ে সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।
অশোক ভট্টাচার্যের মতে, বুথে পর্যাপ্ত আলো না থাকায় বিশেষ করে বয়স্ক ভোটারদের সমস্যায় পড়তে হতে পারে।
তবে সামগ্রিকভাবে এলাকায় শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে বলে জানা গিয়েছে।














































