তিনতলা বাড়ি থেকে পড়ে মৃ*ত্যু গৃহবধূর, চাঞ্চল্য এলাকায়!

তিনতলা বাড়ি থেকে পড়ে মৃত্যু গৃহবধূর, চাঞ্চল্য এলাকায়

শিলিগুড়ি: শিলিগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম পপি সাহা (৫৫)।

ঘটনাটি ঘটে শিলিগুড়ি শহরের ২৪ নম্বর ওয়ার্ডের দেবাশীষ কলোনি এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনাকালে বাড়িতেই উপস্থিত ছিলেন মৃতার ছেলে, পুত্রবধূ ও একটি শিশু।

হঠাৎ করেই তিনতলা বাড়ি থেকে নিচে পড়ে যান পপি সাহা।

গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে শিলিগুড়ি থানা পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here