দিনহাটা: শনিবার আচমকা তীব্র ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল দিনহাটা ১ নম্বর ব্লকের ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা।
প্রায় এক ঘণ্টা ধরে চলা ঝোড়ো হাওয়ায় একাধিক গাছ উপড়ে পড়ে ও বিভিন্ন জায়গায় ক্ষতির চিত্র সামনে আসে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালবেলায় হঠাৎ করেই ঝোড়ো হাওয়া শুরু হয় ও মুহূর্তের মধ্যেই তা তীব্র আকার ধারণ করে।
ঝড়ের দাপটে বেশ কিছু বাড়ির টিনের চাল উড়ে যায়, যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
গ্রামবাসীদের অভিযোগ, এত দ্রুত পরিস্থিতি বদলে যাওয়ায় তারা কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ পাননি।
অনেক পরিবারই ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন ও মাথার ওপরের ছাদ হারিয়ে বিপাকে পড়েছেন।
ঘটনার পর এলাকাবাসীরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন ও দ্রুত প্রশাসনিক সহায়তার দাবি তুলেছেন।











































