শিলিগুড়ি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিপুল ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ।
এই ঐতিহাসিক জয়ের আনন্দে মঙ্গলবার ৫ নম্বর ওয়ার্ডে উৎসবের আবহ তৈরি হয়।
ওয়ার্ড কাউন্সিলর অনিতা মাহাতো-এর উদ্যোগে আয়োজিত হয় এক বর্ণাঢ্য বিজয় উল্লাস অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব ও বহু কর্মী-সমর্থক।
আবির খেলা, ঝালমুড়ি বিতরণ ও সাধারণ মানুষের অংশগ্রহণে এলাকা জুড়ে উৎসবের রঙ ছড়িয়ে পড়ে।
পাশাপাশি একটি বৃহৎ বিজয় মিছিলেরও আয়োজন করা হয়, যেখানে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে জয়ের আনন্দ উদযাপন করেন।
স্থানীয়দের মতে, এই জয় শুধু রাজনৈতিক নয়, বরং এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।













































