রাজ্যে বিজেপির জয় উদযাপন, মিষ্টি বিতরণ কর্মসূচি!

শিলিগুড়ি: রাজ্যে বিজেপির ঐতিহাসিক জয়কে সামনে রেখে শুক্রবার শিলিগুড়ির ১১ ও ১২ ওয়ার্ড বিজেপির পক্ষ থেকে মিষ্টি বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

এলাকার সাধারণ মানুষ ও দলীয় কর্মী- সমর্থকদের নিয়ে আনন্দ ভাগ করে নিতেই এই উদ্যোগ গ্রহণ করে মঞ্জুশ্রী পাল ও নান্টু পাল।

এ প্রসঙ্গে নান্টু পাল বলেন, “রাজ্যের এই ঐতিহাসিক জয় মানুষের আশীর্বাদ ও সমর্থনের ফল। তাই সাধারণ মানুষের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতেই মিষ্টি বিতরণের আয়োজন করা হয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here