নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁ*সের প্রতি*বাদে এবিভিপির বি*ক্ষো*ভ, সিবিআই ত*দন্তের দাবি!

ইসলামপুর: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বুধবার ইসলামপুর শহরের বাস টার্মিনাসে বিবেকানন্দ মূর্তি-র পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ-এর কার্যকর্তারা।

এদিন সংগঠনের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষার প্রশ্নপত্র কীভাবে ফাঁস হল, তার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

বিক্ষোভকারীদের দাবি, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এবিভিপি কার্যকর্তারা আরও দাবি করেন, গোটা ঘটনার তদন্ত Central Bureau of Investigation-এর হাতে তুলে দিয়ে দ্রুত দোষীদের শনাক্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।

সংগঠনের সদস্যদের বক্তব্য, লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী নিজেদের ভবিষ্যতের কথা ভেবে নিট পরীক্ষায় অংশগ্রহণ করে।

তাই এমন ঘটনা পরীক্ষার্থীদের মানসিকভাবে ভেঙে দিচ্ছে ও দেশের শিক্ষা ব্যবস্থার উপর প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে।

সেই কারণে দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানানো হয় বিক্ষোভ মঞ্চ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here