শিলিগুড়ি: রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনকে সামনে রেখে শিলিগুড়িতে বিশেষ কর্মসূচির আয়োজন করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) শিলিগুড়ি মহানগর কমিটি।
শিলিগুড়ি কলেজকে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে শুভেচ্ছা যাত্রা ও বিজয় তিলক কর্মসূচি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বাঘাযতীন পার্কে জমায়েতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর কলেজ চত্বর এলাকায় শুভেচ্ছা যাত্রা ও বিজয় তিলক কার্যক্রম পালন করা হবে।
এবিভিপির দাবি, বাংলার রাজনৈতিক পরিস্থিতিতে যে পরিবর্তনের বার্তা উঠে এসেছে, সেই আবহেই ছাত্র-যুব সমাজের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
সেই বার্তাকেই সামনে রেখে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।
এদিনের কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও সদস্যদের উপস্থিত লক্ষ্য করা যায়।











































