বাগডোগরা বিমানবন্দরে নামতেই তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের!

শিলিগুড়ি: বাগডোগরা বিমানবন্দরে নামার পর তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অবস্থান ক্রমশ দুর্বল হচ্ছে ও আগামী দিনে এই দল রাজনীতির মূল মঞ্চে টিকে থাকবে কি না তা নিয়েই প্রশ্ন উঠবে।

তিনি আরও বলেন, ফলতার উপনির্বাচনের প্রসঙ্গ টেনে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে পরাজয় ও পলাতক হওয়ার অভিযোগ তুলে কটাক্ষ করেন।

তিনার বক্তব্য অনুযায়ী, রাজ্যে তৃণমূলের ভোটব্যাঙ্ক অনেক জায়গায় বামফ্রন্টের দিকে চলে যাচ্ছে ও বিরোধী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে আরও উঠে আসে যে আগামী দিনে বামফ্রন্ট ও ভারতীয় জনতা পার্টি রাজ্যের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে, যদিও তৃণমূল কংগ্রেস এখনও কিছু এলাকায় শক্ত অবস্থান ধরে রেখেছে।

তিনি ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করে বলেন, বাংলার জনগণ যাকে বিরোধী শক্তি হিসেবে বেছে নেবে, রাজনীতির ভারসাম্য সেই দিকেই যাবে।

তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই প্রতিক্রিয়া ও আলোচনা শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here