মা ক্যান্টিনের স্লিপে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ঘিরে বিতর্ক, আপত্তি বিজেপি নেতার!

ইসলামপুর: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা হাসপাতালে চলমান মা ক্যান্টিনে বিতরণ করা খাদ্য কুপন বা স্লিপে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও লোগো থাকাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক।

বিজেপি নেতা তথা প্রাক্তন কাউন্সিলর রাজু গোয়ালা মা ক্যান্টিন পরিদর্শনে এসে দেখতে পান যে সাধারণ মানুষের মধ্যে যে স্লিপ বিতরণ করা হচ্ছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি মুদ্রিত রয়েছে।

বিষয়টি নিয়ে তিনি আপত্তি জানান ও প্রশ্ন তোলেন সরকারি পরিষেবার ক্ষেত্রে এ ধরনের স্লিপ ব্যবহারের যৌক্তিকতা নিয়ে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।

যদিও বিষয়টি নিয়ে পাল্টা ব্যাখ্যা দিয়েছে বর্তমান কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেস নেতা অমল সরকার।

তিনি জানান, আগে একসঙ্গে বিপুল সংখ্যক স্লিপ ছাপানো হয়েছিল।

সেই পুরনো স্লিপের কিছু অংশ এখনও অবশিষ্ট থাকায় সেগুলিই ব্যবহার করা হচ্ছে।

অমল সরকার বলেন, “কিছু পুরনো স্লিপ বেঁচে রয়েছে বলেই সেগুলি দেওয়া হচ্ছে।

আগামীকাল থেকে এই ধরনের স্লিপ আর ব্যবহার করা হবে না। পাশাপাশি স্লিপের রংও পরিবর্তন করা হবে।”

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here