নতুন রূপে পানিট্যাঙ্কি মোড়ের ক্লক টাওয়ার!

শিলিগুড়ি: শহরের সৌন্দর্য বৃদ্ধি ও গুরুত্বপূর্ণ জনপরিসরকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে পানিট্যাঙ্কি মোড়ে অবস্থিত ক্লক টাওয়ারের সংস্কার ও সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করা হল রবিবার।

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩২২এফ-এর উদ্যোগে এই প্রকল্পের সূচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব কর্তৃপক্ষ সহ শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লক টাওয়ারের সংস্কারের পাশাপাশি এর চারপাশের এলাকাকেও নান্দনিকভাবে সাজিয়ে তোলা হবে।

আলো, রং ও আধুনিক নকশার মাধ্যমে শহরের অন্যতম ব্যস্ত এই মোড়কে নতুন পরিচয় দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here