দুর্নীতির অভিযোগে প্রধানের পদত্যাগের দাবিতে গ্রামপঞ্চায়েত ঘেরাও, সরব বিজেপি!

শিলিগুড়ি: গ্রামপঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবিতে বুধবার শিবমন্দিরের আঠারোখাই গ্রামপঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি।

এদিন দলের কর্মী-সমর্থকেরা পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হয়ে স্লোগান দেন ও প্রধানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন।

বিজেপির অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে স্বচ্ছতার অভাব রয়েছে ও সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে একাধিক অনিয়ম হয়েছে।

সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষা করে পঞ্চায়েত পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

এই সমস্ত অভিযোগের ভিত্তিতে প্রধানের অবিলম্বে পদত্যাগ ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

বিক্ষোভে উপস্থিত বিজেপি নেতৃত্বের বক্তব্য, দুর্নীতির বিরুদ্ধে তাঁদের আন্দোলন আগামী দিনেও চলবে।

সাধারণ মানুষের টাকা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে প্রশাসনের হস্তক্ষেপও দাবি করেন তাঁরা।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল।

তবে বিজেপির তোলা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন আঠারোখাই গ্রামপঞ্চায়েতের প্রধান যুথিকা রায় খাসবীস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here