শহরের ভবিষ্যৎ নির্মাতাদের সম্মান, কৃতী পড়ুয়াদের পাশে পুর নিগম!

শিলিগুড়ি: শিক্ষাই সমাজের অগ্রগতির মূল চাবিকাঠি।

সেই বার্তাকেই সামনে রেখে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিল শিলিগুড়ি পুর নিগম।

শহরের দীনবন্ধু মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জনকারী পড়ুয়াদের সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলো শিলিগুড়ির মেয়র গৌতম দেব, রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

তাঁদের হাতে সংবর্ধনা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দিয়ে পড়ুয়াদের আগামী দিনে আরও বড় সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

মেয়র গৌতম দেব বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমই আগামী দিনের উন্নত সমাজ গঠনের ভিত্তি। তাঁদের সাফল্য শহরের জন্য গর্বের বিষয়।

একই সঙ্গে পর্যটন মন্ত্রী শংকর ঘোষও কৃতী পড়ুয়াদের অভিনন্দন জানিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে নিষ্ঠা ও অধ্যবসায় বজায় রাখার পরামর্শ দেন।

শুধু পুরস্কার প্রদান নয়, নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও শিক্ষক- শিক্ষিকারাও এই উদ্যোগকে সাধুবাদ জানান।

উৎসাহ, স্বীকৃতি ও অনুপ্রেরণার মেলবন্ধনে দীনবন্ধু মঞ্চে এদিন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here