অসম: জোরহাট বিমানঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমান অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে।
প্রাথমিক অনুযায়ী, রানওয়েতে সফলভাবে নামার পর বিমানটিতে হঠাৎ আগুন ধরে যায়।
ঘটনার পরই বিমানঘাঁটির দমকল ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
জোরহাটের রোয়ারিয়া এলাকায় অবস্থিত বিমানঘাঁটিতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
বায়ুসেনার উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।















































