মাটিগাড়া ও কালিম্পংয়ে জনকল্যাণ শিবিরের সূচনা, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন!

শিলিগুড়ি ও কালিম্পং: রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প ও নাগরিক পরিষেবার সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শুরু হয়েছে জনকল্যাণ শিবির।

সোমবার মাটিগাড়া ও কালিম্পংয়ে আয়োজিত জনকল্যাণ শিবিরের উদ্বোধন করেন রাজ্যের অর্থ ও পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী তথা বিধায়ক আনন্দময় বর্মন।

শিবিরে অন্নপূর্ণা ভাণ্ডার, আয়ুষ্মান ভারত, বার্ধক্য ভাতা, ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রকল্প-সহ একাধিক সরকারি পরিষেবা সংক্রান্ত তথ্য প্রদান ও আবেদন গ্রহণের ব্যবস্থা করা হয়।

বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক ও কর্মীরা উপস্থিত থেকে সাধারণ মানুষের সমস্যা শুনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন বলেন, সরকারের মূল লক্ষ্য হল প্রশাসনিক পরিষেবাকে মানুষের আরও কাছে পৌঁছে দেওয়া।

জনকল্যাণ শিবিরের মাধ্যমে সাধারণ মানুষ এক ছাতার তলায় একাধিক সরকারি প্রকল্প ও পরিষেবার সুবিধা পাচ্ছেন, যা প্রশাসন ও নাগরিকদের মধ্যে সেতুবন্ধনকে আরও মজবুত করবে।

মাটিগাড়া ও কালিম্পং জোড়া শিবিরকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

বহু মানুষ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কে জানতে ও আবেদন জমা দিতে শিবিরে উপস্থিত হন।

প্রশাসনের দাবি, জনকল্যাণ শিবিরের মাধ্যমে সরকারি পরিষেবার প্রসার আরও বাড়বে সাথে সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানের পথ সুগম হবে।

রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের শিবিরের আয়োজন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here