পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষকে সম্বর্ধনা বাঘা যতীন অ্যাথলেটিক ক্লাবের

শিলিগুড়ি: শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন ও পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষকে সম্বর্ধনা জানাল শিলিগুড়ি বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব।

সোমবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে উত্তরীয়, ফুলের তোড়া ও স্মারক প্রদান করে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে ক্লাবের কর্মকর্তা, সদস্য সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

রাজ্যের পর্যটন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শঙ্কর ঘোষের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও শিলিগুড়ির সার্বিক উন্নয়নে তাঁর ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই সম্বর্ধনার আয়োজন করা হয়।

সম্বর্ধনা গ্রহণ করে শঙ্কর ঘোষ ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানান ও ভবিষ্যতেও ক্রীড়া ও যুবসমাজের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি এদিন ক্লাবের খেলোয়ারদের সমস্যার কথা জানতে চাওয়া হলে বাঘাযতীন ক্লাবের খেলোয়াড়েরা কলেজ মাঠে অনুশীলনে অসুবিধার কথা তুলে ধরলে পর্যটন মন্ত্রী খেলোয়ারদের আশ্বাস দিয়ে জানান ক্রিকেট অনুশীলনে যাতে কোন সমস্যা না হয় তার জন্য উচ্চশিক্ষামন্ত্রীর সাথে কথা বলবেন মন্ত্রী শংকর ঘোষ।

তিনি বলেন, খেলাধুলার প্রসার সাথে তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ক্রীড়া সংগঠনগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন পর্যটন ও পরিষদীয় মন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here