গুরু অর্জুন দেব জীর শহীদ দিবসে শরবত বিতরণ!

গুরু অর্জুন দেব জীর শহীদ দিবসে শরবত বিতরণ

গোয়ালপোখর: শিখ পঞ্চম গুরু শ্রী গুরু অর্জুন দেব জীর ৪২০তম শহীদ দিবস উপলক্ষে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার ঘরধাপ্পা এলাকায় পথচারী ও যাত্রীদের মধ্যে শরবত বিতরণ করা হয়।

সর্দার লালি ও তাঁর পরিবারের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সর্দার লক্ষিন্দর সিং-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। জাতীয় সড়ক দিয়ে চলাচলকারী বহু মানুষকে শরবত পরিবেশন করা হয়।

মানবসেবা ও সাম্যের বার্তা স্মরণ করেই প্রতিবছরের মতো এ বছরও গুরু অর্জুন দেব জীর প্রতি শ্রদ্ধা জানানো হয় এই সেবামূলক কর্মসূচির মাধ্যমে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here