কুশপুতুল দাহ ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি!

শিলিগুড়ি: NEET পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার শিলিগুড়ির সাফদার হাশমি চকে বিক্ষোভ দেখায় দার্জিলিং জেলা যুব কংগ্রেস।

কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল দাহের চেষ্টা করা হলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ।

এরপর বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। কিছুক্ষণ উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিক্ষোভকারীরা NEET কেলেঙ্কারির তদন্ত ও জ্বালানির মূল্যবৃদ্ধি রোধের দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here