মেয়রের পদত্যাগে সরব বিরোধী, ‘মানুষকে ছেড়ে পালিয়েছেন গৌতম দেব’: অমিত জৈন!

শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে গৌতম দেবের পদত্যাগকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে।

শুক্রবার সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা অমিত জৈন অভিযোগ করেন, বর্ষার সময় শহর জলমগ্ন অবস্থায় থাকা সত্ত্বেও মেয়রের পদত্যাগ সাধারণ মানুষের প্রতি দায়িত্বহীনতার পরিচয়।

তিনি দাবি করেন, মেয়াদ শেষ হওয়ার কয়েক মাস আগে পদত্যাগ করে গৌতম দেব শহরবাসীকে সমস্যার মুখে ফেলে দিয়েছেন।

পাশাপাশি তিনি তৃণমূল কাউন্সিলরদের নিষ্ক্রিয়তা, ওয়ার্ড অফিস ফাঁকা থাকা ও পুর বোর্ডের কাজকর্ম নিয়েও প্রশ্ন তোলেন।

অন্যদিকে গৌতম দেব জানিয়েছেন, বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে স্বাচ্ছন্দ্যবোধ না করায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here