জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রজনীকান্ত রায়কে গ্রেপ্তার করল পুলিশ।
শুক্রবার রাজগঞ্জ থানার অধীন বেলাকোবা ফাঁড়ির পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালে পুলিশের গাড়ির উপর হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল।
সেই মামলার তদন্তের ভিত্তিতেই এদিন তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তারের পর ধৃত রজনীকান্ত রায়কে জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।
এদিকে, শিকারপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের গ্রেপ্তারিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও নানা জল্পনা শুরু হয়েছে।
তবে এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনও মন্তব্য করা হয়নি।
পুলিশ পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।












































