শিলিগুড়ি: ঘোষপুকুর টোলপ্লাজায় টোল না দিয়ে পালানোর সময় এক টোলকর্মীকে গাড়ির সঙ্গে ঝুলন্ত অবস্থায় প্রায় ১২ কিলোমিটার টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আসামের নম্বরযুক্ত একটি গাড়ির বিরুদ্ধে।
শুক্রবার রাতে ইসলামপুরের বাসিন্দা মহম্মদ বাবলু উত্তরবঙ্গ মেডিক্যালে রোগী নিয়ে যাওয়ার পথে ঘটনাটি দেখতে পান।
পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি গাড়িটিকে ধাওয়া করেন ও প্রায় ১২ কিলোমিটার পর সেটিকে থামাতে সক্ষম হন।
এরপর টোলকর্মীকে উদ্ধার করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির চালকসহ অন্যান্য যাত্রীদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
যুবকের সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন স্থানীয়রা।












































