শিলিগুড়ি থেকে ইসলামপুরে পাচারের পরিকল্পনা, ধৃত যুবককে জেরা করে চক্রের হদিস খুঁজছে পুলিশ!

শিলিগুড়ি থেকে ইসলামপুরে পাচারের পরিকল্পনা, ধৃত যুবককে জেরা করে চক্রের হদিস খুঁজছে পুলিশ

শিলিগুড়ি: গোপন সূত্রের খবরকে কাজে লাগিয়ে মাদক পাচারের চেষ্টা ভেস্তে দিল প্রধাননগর থানার পুলিশ।

শুক্রবার রাতে শিলিগুড়ির জংশন এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল অবৈধ কাফ সিরাপ-সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম নাসিরুল হক (২৬)।

ধৃতের বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় মাদকজাত দ্রব্য পাচারের অভিযোগ আসছিল। সেই সূত্র ধরেই নজরদারি চালাচ্ছিল পুলিশ।

শুক্রবার রাতে জংশন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে নাসিরুলকে আটক করা হয়।

পরে তার কাছে থাকা একটি কার্টন তল্লাশি করে উদ্ধার হয় ৬০ বোতল অবৈধ কাফ সিরাপ।

তদন্তকারীদের অনুমান, সিরাপগুলি ইসলামপুরে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল।

প্রাথমিক জেরায় ধৃত জানিয়েছে, শিলিগুড়ি থেকেই সে ওই কাফ সিরাপ সংগ্রহ করেছিল।

তবে এই পাচারের পিছনে বড় কোনও চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

উদ্ধার হওয়া সিরাপের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

ধৃতের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা রুজু করে শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here