দেড় মাস ফাঁকা বাড়িতে চুরি, নগদ টাকা-সহ কাসার সামগ্রী উধাও!

শিলিগুড়ি: ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চ্যাংড়াবান্ধা গ্রামে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ, বাড়ির মালিক কিরণবালা রায় অসুস্থ বাবার দেখাশোনার জন্য বাইরে থাকার সুযোগে দুষ্কৃতীরা বাড়ির পিছনের টিন কেটে ও দরজার তালা ভেঙে ঘরে ঢোকে।

নগদ টাকা ও বিয়ের সময় পাওয়া মূল্যবান কাসার বাসনপত্র চুরি হয়ে যায়।

রবিবার সন্ধ্যায় বাড়িতে ফিরে পরিবারের সদস্যরা ঘরের জিনিসপত্র তছনছ অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here