ডিএ বেড়ে ৩৮ শতাংশ, শিলিগুড়িতে মিষ্টিমুখ সরকারি কর্মীদের!

শিলিগুড়ি: রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর ঘোষণা করল রাজ্য সরকার।

বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন।

এর ফলে বর্তমান ১৮ শতাংশ ডিএ বেড়ে মোট ৩৮ শতাংশে পৌঁছাবে।

সরকারের দাবি, মূল্যবৃদ্ধির চাপ মোকাবিলা ও কর্মচারীদের স্বার্থ রক্ষার লক্ষ্যেই এই সিদ্ধান্ত।

এতে লক্ষাধিক সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী ও পেনশনভোগী উপকৃত হবেন।

ডিএ বৃদ্ধির ঘোষণা হতেই শিলিগুড়ি পৌরনিগমে খুশির আবহ তৈরি হয়।

সরকারি কর্মীরা মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করেন।

তাঁদের বক্তব্য, প্রত্যাশার চেয়েও বেশি ডিএ বৃদ্ধি হয়েছে ও সরকার প্রতিশ্রুতি রক্ষা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here