শিলিগুড়ি পুর নিগমের নতুন বোর্ড গঠনের দাবি, কমিশনারকে চিঠি তৃণমূল কাউন্সিলারদের!

শিলিগুড়ি: গত শুক্রবার শিলিগুড়ি পুর নিগমের মেয়র পদ থেকে ইস্তফা দেন গৌতম দেব।

এরপরই পুর প্রশাসনিক অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়।

মেয়রের পাশাপাশি বেশ কয়েকজন মেয়র পরিষদ তাঁদের পদ থেকে ইস্তফা দেন সহ কয়েকজন কাউন্সিলারও পদত্যাগ করেন।

এই পরিস্থিতির মধ্যে ঘটনার ৭২ ঘণ্টার মধ্যেই সোমবার বাকি তৃণমূল কাউন্সিলাররা বৈঠকে বসেন।

বৈঠক শেষে তাঁরা দাবি করেন যে তাঁদের সমর্থনে ২৪ জন কাউন্সিলার রয়েছেন।

সেই দাবির ভিত্তিতে নতুন করে বোর্ড গঠনের আবেদন জানিয়ে শিলিগুড়ি পুর নিগমের কমিশনারের কাছে একটি চিঠি জমা দেন তাঁরা।

এদিনের বৈঠকে নেতৃত্ব দেন তৃণমূলের জেলা সভাপতি তথা ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কুন্তল রায়।

বৈঠক শেষে তিনি জানান, সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলারদের সমর্থন তাঁদের সঙ্গে রয়েছে ও সেই কারণেই দ্রুত নতুন বোর্ড গঠনের দাবি জানানো হয়েছে।

অন্যদিকে, তৃণমূল কাউন্সিলারদের এই উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন শিলিগুড়ি পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন।

তাঁর দাবি, শুধুমাত্র কমিশনারকে চিঠি দেওয়ার মাধ্যমে নতুন বোর্ড গঠন কতটা সম্ভব, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

ফলে শিলিগুড়ি পুর নিগমের ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা আরও বেড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here