ভাতা বৃদ্ধির ঘোষণায় খুশি আশা কর্মীরা, শিলিগুড়িতে মিষ্টিমুখ করে উদযাপন!

শিলিগুড়ি: রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ঘোষিত প্রথম বাজেটে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা ৫ হাজার টাকা বৃদ্ধির ঘোষণাকে স্বাগত জানিয়ে খুশি প্রকাশ করলেন আশা কর্মীরা।

সোমবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কে একত্রিত হয়ে মিষ্টিমুখের মাধ্যমে নিজেদের আনন্দ উদযাপন করেন তাঁরা।

আশা কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরেই তাঁরা ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন।

তাঁদের প্রত্যাশা ছিল মাসিক ভাতা অন্তত ১৫ হাজার টাকা বৃদ্ধি করা হবে।

যদিও সেই দাবি পূরণ হয়নি, তবুও ৫ হাজার টাকা বৃদ্ধির ঘোষণাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন তাঁরা।

এদিন আশা কর্মীরা জানান, ভাতা বৃদ্ধির পাশাপাশি তাঁদের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করা ও সাপ্তাহিক ছুটির ব্যবস্থা করাও অত্যন্ত জরুরি।

ভবিষ্যতে এই দাবিগুলিও সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

আশা কর্মীদের মতে, স্বাস্থ্য পরিষেবার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তাঁদের দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি হিসেবেই এই ভাতা বৃদ্ধি কিছুটা স্বস্তি এনে দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here