ইসলামপুর: রাজ্য বাজেটে কর্মসংস্থান, মহিলাদের জন্য বিশেষ বরাদ্দ ও সরকারি কর্মীদের ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণাকে স্বাগত জানিয়ে ইসলামপুরে বিজেপি নেতৃত্ব ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
সোমবার ইসলামপুর শহর মণ্ডলের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মনের নামে জয়ধ্বনি দেওয়া হয়।
বিজেপি নেতৃত্বের দাবি, এই বাজেটে যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ, মহিলাদের ক্ষমতায়ন ও সরকারি কর্মীদের স্বার্থ রক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ডিএ বেড়ে ৩৮ শতাংশ হওয়ায় সরকারি কর্মীদের মধ্যেও খুশির আবহ তৈরি হয়েছে।
বিজেপির মতে, এই ঐতিহাসিক বাজেট রাজ্যের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।












































