কলকাতা: তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে দলের নতুন জাতীয় কার্যনির্বাহী কমিটির ঘোষণা করা হল।
সোমবার নিউটাউনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে নবগঠিত জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কমিটির চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পেয়েছেন অরূপ রায়। এছাড়াও কমিটিতে স্থান পেয়েছেন ফিরহাদ হাকিম, সাবিনা ইয়াসমিন, সন্দীপন সাহা, রথীন ঘোষ, বিপ্লব মিত্র, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান, কাজল শেখ, অরূপ বিশ্বাস, জাভেদ আহমেদ খান, স্নেহাশিস চক্রবর্তী, শিউলি সাহা, অপূর্ব সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, আশিস বন্দ্যোপাধ্যায়, ইমানি বিশ্বাস, মহম্মদ গোলাম রব্বানি, চন্দ্রনাথ সিনহা, জয়দেব হালদার, গঙ্গাপ্রসাদ শর্মা, খগেশ্বর রায়, অভিজিৎ সিনহা সহ দীনেন রায়।
একইসঙ্গে দলের নতুন সহ-সভাপতিদের নামও ঘোষণা করা হয়েছে।
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, রথীন ঘোষ এবং সাবিনা ইয়াসমিন।
আগামী দিনে তৃণমূল স্তরে সংগঠনকে আরও মজবুত করা, দলের কর্মসূচিগুলিকে দ্রুত বাস্তবায়ন করা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করে তুলতে এই নতুন জাতীয় কার্যনির্বাহী কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।















































